বিশ্বকাপ বয়কট? ভারত সফর নিয়ে চরম হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ কি তবে ভারত ছাড়াই হতে চলেছে? বাংলাদেশের পথে হেঁটে এবার টুর্নামেন্ট বয়কটের ইঙ্গিত দিল পাকিস্তানও। লাহোরে ক্রিকেটার ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকে পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নাকভির মন্তব্যে তৈরি হয়েছে তীব্র জল্পনা।
বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার পরেও নিজেদের অনড় অবস্থানে অনড় পাকিস্তান। মহসিন নাকভি স্পষ্ট জানিয়েছেন, “আমরা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি। সরকার যদি আমাদের ভারতে গিয়ে খেলতে নিষেধ করে, তবে পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে না।” রাজনৈতিক উত্তাপের আঁচ এবার সরাসরি বাইশ গজে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন ক্রিকেট বিশ্ব।

