লেটেস্ট নিউজ

দিদির পরীক্ষার ৩.৫ লাখ টাকা নিয়ে গোয়ায় ‘চিল’ করতে গেল ভাই! – এবেলা

এবেলা ডেস্কঃ

পড়াশোনার চাপ সইতে না পেরে ঘর ছেড়ে গোয়ায় পাড়ি জমালো ভাদোদরার একাদশ শ্রেণির এক কিশোর। যাওয়ার সময় দিদির ইউপিএসসি পরীক্ষার ফি বাবদ রাখা সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় সে। ট্যাক্সি ভাড়া করে মুম্বই হয়ে বন্ধুসহ গোয়ার সমুদ্রসৈকতে পৌঁছায় ওই কিশোর।

নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ তাকে গোয়ার এক রিসর্ট থেকে উদ্ধার করে। এই সময়ের মধ্যেই সে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ফেলে। কিশোরটি জানায়, পরীক্ষার অসহনীয় মানসিক চাপ থেকে মুক্তি পেতেই সে এমন কাণ্ড ঘটিয়েছে। বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে কাউন্সেলিং করানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *