অলকা ইয়াগনিকের রোষানলে গায়ক কৃষ্ণ! প্রকাশ্যে অপমানে আজও বিদ্ধ শিল্পী – এবেলা
এবেলা ডেস্কঃ
২০০৭ সালের এক পুরস্কার মঞ্চে কিংবদন্তি গায়িকা অলকা ইয়াগনিকের আচরণে তীব্রভাবে মর্মাহত হয়েছিলেন গায়ক কৃষ্ণ বেউরা। ‘চক দে ইন্ডিয়া’ ছবির জন্য পুরস্কার নেওয়ার সময় অলকা প্রশ্ন তুলেছিলেন, কেন তাকে এই সম্মান দেওয়া হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে আক্ষেপ প্রকাশ করেন কৃষ্ণ।
কৃষ্ণ জানান, লতা মঙ্গেশকরের পরেই অলকা ইয়াগনিককে শ্রদ্ধা করা সত্ত্বেও সেই মন্তব্য তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। শিল্পীর মতে, সোনু নিগমের মতো তারকাদের সঙ্গে মনোনীত হয়ে পুরস্কার জেতা তার দোষ ছিল না। ঘটনার সময় কৃষ্ণ সংযত থাকলেও সেই অপমানজনক অংশটি পরবর্তীতে সম্প্রচার থেকে বাদ দেওয়া হয়েছিল।

