লেটেস্ট নিউজ

বাজেট ২০২৬: সস্তা হতে পারে সোনা? বিশেজ্ঞদের বড় বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

বাজেট ২০২৬-এর আগে সোনা ও রূপার আকাশছোঁয়া দাম সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে উত্তপ্ত পরিস্থিতি এবং মুদ্রার মান কমে যাওয়ায় প্রতি ১০ গ্রাম সোনার দাম বর্তমানে রেকর্ড পর্যায়ে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেটে জিএসটি (GST) কমানোর জোরালো দাবি জানিয়েছেন জুয়েলারি শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।

পাশাপাশি বিনিয়োগকারীদের স্বস্তি দিতে স্থগিত হওয়া ‘সোভেরিন গোল্ড বন্ড’ স্কিমটি পুনরায় চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ডিজিটাল সোনার ব্যবহার বৃদ্ধি এবং কর ছাড়ের মাধ্যমে সরকার সাধারণ ক্রেতাদের পকেটে কিছুটা স্বস্তি দিতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সারা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *