লেটেস্ট নিউজ

জোট সমীকরণে নতুন মোড়: মিম-সিপিএম-আইএসএফ-এর পথে হুমায়ুন! – এবেলা

এবেলা ডেস্কঃ

কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করে দিলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর দাবি, সিদ্ধান্তহীনতার কারণে কংগ্রেসের প্রতি তাদের আগ্রহ কম। পরিবর্তে সিপিআইএম, আইএসএফ এবং মিম-এর সঙ্গে নির্বাচনী সমঝোতার জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি। মালদার ১২টি আসনসহ রাজ্যের সব আসনেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তাঁর দল।

তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে অলআউট লড়াইয়ের ঘোষণা দিয়ে হুমায়ুন ইতোমধ্যে ৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী বেকারত্বের মতো মূল ইস্যু এড়িয়ে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলেছেন। এদিকে বিজেপিও হুমায়ুনের কড়া সমালোচনা করে তাঁকে রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *