লেটেস্ট নিউজ

বিক্রান্তের জীবনে চরম অপমান! পরিচালকের আচরণে কেঁদেছিলেন অভিনেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

মাত্র ১৬ বছর বয়সে জীবনযুদ্ধ শুরু করেছিলেন বিক্রান্ত ম্যাসি। পড়াশোনার খরচ চালাতে রেস্তোরাঁয় কাজ করার সময় সুযোগ পান অভিনয়ের। তবে প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা ছিল অত্যন্ত তিক্ত। সবার সামনে পরিচালকের অসভ্য আচরণ ও চিৎকার সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেতা।

পরবর্তীতে ওই পরিচালক ক্ষমা চাইলেও বিক্রান্ত সেই অপমানের কথা আজও ভোলেননি। টেলিভিশন থেকে সিনেমায় আসার পথে বারবার বৈষম্যের শিকার হতে হয়েছে তাঁকে। তবুও অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে সব বাধা পেরিয়ে আজ নিজেকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বিক্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *