লেটেস্ট নিউজ

প্রজাতন্ত্র দিবসে দিল্লির আকাশে যুদ্ধের গর্জন: নজর কাড়ল রাফালের ‘ভার্টিক্যাল চার্লি’ – এবেলা

এবেলা ডেস্কঃ

৭৭তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথের আকাশে ভারতীয় বায়ুসেনার অভাবনীয় শক্তি প্রদর্শন প্রত্যক্ষ করল দেশবাসী। রাফাল, এসইউ-৩০ এবং মিগ-২৯ সহ ২৯টি বিমানের দুর্দান্ত ফ্লাইপাস্ট প্যারেডের সমাপনী আকর্ষণ হয়ে ওঠে। বিশেষ করে ‘বজ্রাঙ্গ’ ও ‘বিজয়’ ফর্মেশনে রাফালের রোমহর্ষক কসরত এবং ৯০০ কিমি গতিতে আকাশ ছোঁয়ার দৃশ্য দর্শকদের রোমাঞ্চিত করেছে।

প্যারেডে প্রযুক্তির সঙ্গে বীরত্বের মেলবন্ধনে প্রহার ও বরুণ ফর্মেশনগুলো ছিল চোখে পড়ার মতো। আকাশচুম্বী গতি আর নিখুঁত শৃঙ্খলায় পাইলটদের পেশাদারিত্ব ফুটে ওঠে, যা বায়ুসেনার আধুনিক সামর্থ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। মাটির শৃঙ্খলার পর আকাশের এই দাপট দেশবাসীর মনে দেশপ্রেম ও গর্বের নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *