বাজেটে কি ‘বঙ্গযোগ’? নির্মলার শাড়িতে কি এবার বাংলার তাঁত! – এবেলা
এবেলা ডেস্কঃ
গতবার কেন্দ্রীয় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পরনে ছিল মধুবনী প্রিন্টের শাড়ি। কাকতালীয়ভাবে সেই বাজেটে ভোটমুখী বিহারের জন্য ছিল ঢালাও বরাদ্দ। আগামী রবিবার ফের বাজেট পেশ করতে চলেছেন তিনি। এবার দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা— তবে কি এবার বাংলার পালা?
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিয়ে বাজেটে কি বিশেষ কোনো চমক দিতে চলেছেন অর্থমন্ত্রী? সেই জল্পনা উসকে দিয়েই প্রশ্ন উঠছে, রবিবার বাজেট বক্তৃতার সময় নির্মলা সীতারামনকে কি বাংলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়িতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্থমন্ত্রীর পোশাক অনেক সময় বিশেষ বার্তার ইঙ্গিত দেয়। তাই এবার বাংলার জন্য বড় কোনো উপহারের আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী।

