পৃথিবীর জলের উৎস কী চাঁদ? নাসার গবেষণায় চাঞ্চল্যকর তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
পৃথিবীর মহাসাগরগুলো কীভাবে সৃষ্টি হলো, তা নিয়ে দীর্ঘকাল ধরে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার বিজ্ঞানী টনি গারগানোর এক গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য। চাঁদের ধুলো বা ‘রোগোলিথ’ পরীক্ষা করে তিনি জানিয়েছেন, চাঁদ থেকে আসা উল্কাগুলো পৃথিবীর বিশাল জলরাশির খুব সামান্য অংশই জোগান দিতে পেরেছে। গবেষণায় দেখা গেছে, ওই শিলাগুলোর জল ধরে রাখার ক্ষমতা অত্যন্ত কম। তবে বিজ্ঞানীদের একটি অংশ এখনই একে চূড়ান্ত সিদ্ধান্ত বলতে নারাজ। তাঁদের মতে, চাঁদের একটি নির্দিষ্ট অংশের নমুনা দিয়ে পুরো বিষয়টি বিচার করা কঠিন, এর জন্য প্রয়োজন আরও বিস্তারিত গবেষণা।

