এমিরেটসে তিলক-তঙ্ক! সঞ্জুর জায়গায় কি এবার নতুন মুখ? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিন ম্যাচে ব্যর্থতার পর ভারতীয় দলে সঞ্জু স্যামসনের জায়গা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে তিলক বর্মা ফিট হয়ে ফেরায় এবং ঈশান কিষান ফর্মে থাকায় মিডল অর্ডারের সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে সঞ্জুর এই ধারাবাহিক রানখরা টিম ম্যানেজমেন্টকে বিকল্প ভাবতে বাধ্য করছে।
সূত্রের খবর, সিরিজের শেষ ম্যাচেই তিলক বর্মা সূর্যকুমারের দলে যোগ দিতে পারেন। তিলক ফিরলে ব্যাটিং অর্ডার পুনর্গঠিত হবে, যেখানে ঈশান কিষান ওপেনিংয়ে এবং তিলক চার নম্বরে খেলার সম্ভাবনা প্রবল। এমন পরিস্থিতিতে পারফরম্যান্সের বিচারে সঞ্জু স্যামসনকে প্রথম একাদশ থেকে বাদ পড়তে হতে পারে।

