লেটেস্ট নিউজ

এমিরেটসে হাসিনার রেকর্ড করা ভাষণ: উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে এক সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা অডিও ভাষণ প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ঢাকা। ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকা অবস্থায় এভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়ায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।

ভারতের বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে, দেশটিতে বাক-স্বাধীনতা থাকায় সরকার কাউকে কথা বলায় বাধা দিতে পারে না। তবে অন্য একটি পক্ষের দাবি, ভারত সরকার চাইলে এই প্রচার রুখতে পারত, কিন্তু তারা কৌশলগত কারণে তাতে আগ্রহী নয়। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রমাগত আপত্তি সত্ত্বেও দিল্লি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *