ধোনির তিন নম্বরে ব্যাটিং? অশ্বিনের দাবিতে তোলপাড় আইপিএল – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নতুন জল্পনা উসকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। নেটে ধোনির ব্যাটিং অনুশীলনের ভিডিও ভাইরাল হতেই তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে শুরু হয়েছে চর্চা। অশ্বিনের দাবি, আসন্ন মরশুমে ধোনি আর নয় নম্বরে নয়, বরং টপ অর্ডারে তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন।
ইমরান তাহিরের উদাহরণ টেনে অশ্বিন জানান, ধোনি এখন অত্যন্ত ফিট এবং পাওয়ারপ্লে-তে বড় ভূমিকা নিতে প্রস্তুত। এদিকে আরসিবি-র আইপিএল জয় নিয়ে ধোনির মন্তব্যও নজর কেড়েছে ভক্তদের। নিজের দলের বাইরে অন্য কারও জয় কল্পনা করা কঠিন হলেও আরসিবি-র দীর্ঘ অপেক্ষার অবসানকে তিনি প্রশংসার যোগ্য বলে মনে করেন।

