লেটেস্ট নিউজ

ডায়মন্ড হারবারে রুজিরা বন্দ্যোপাধ্যায়: সেবাশ্রয় শিবিরে চমকপ্রদ উপস্থিতি – এবেলা

এবেলা ডেস্কঃ

ডায়মন্ড হারবার এসডিও মাঠে আয়োজিত ‘সেবাশ্রয়’ শিবিরে আচমকা হাজির হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ শিবিরে তিনি দীর্ঘক্ষণ সময় কাটান এবং সাধারণ মানুষের মতো নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান। নেত্রীকে কাছে পেয়ে শিবিরে আসা রোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

সাংসদ-জায়ার আগমনের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের ভিড় উপচে পড়ে। সাধারণ মানুষের আবদারে হাসিমুখে নিজস্বী বা সেলফিতেও ধরা দেন তিনি। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন হাজারো দুস্থ মানুষ। তবে বরাবর প্রচারবিমুখ রুজিরা এদিনও গণমাধ্যম এড়িয়ে অত্যন্ত সাদামাটাভাবে পরিষেবা পর্যবেক্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *