ছত্তীসগড়ে মাওবাদী তাণ্ডব: ৬টি বিস্ফোরণে রক্তাক্ত ১১ জওয়ান – এবেলা
এবেলা ডেস্কঃ
ছত্তীসগড়ের বিজাপুরে মাওবাদী দমন অভিযানে ভয়াবহ আইইডি বিস্ফোরণে ১১ জন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন। রবিবার কারেগুট্টা পাহাড়ের জঙ্গলে তল্লাশি চালানোর সময় পরপর ছয়টি বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে ১০ জন জেলা রিজার্ভ গার্ডের সদস্য এবং একজন সিআরপিএফ-এর কোবরা ইউনিটের সাব-ইন্সপেক্টর।
গোপন সূত্রে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়েই ডিআরজি ও কোবরা বাহিনী যৌথ অভিযান শুরু করেছিল। ২০২৬ সালের মধ্যে দেশ মাওবাদী মুক্ত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। বিজাপুরের এই হামলা সত্ত্বেও প্রশাসন জানিয়েছে, জঙ্গলমহলে মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।

