লেটেস্ট নিউজ

কেদারনাথ-বদ্রীনাথে অহিন্দুদের প্রবেশ কি নিষিদ্ধ হচ্ছে? বড় সিদ্ধান্তের পথে মন্দির কমিটি – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরাখণ্ডের পবিত্র বদ্রীনাথ ও কেদারনাথ ধামে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে মন্দির কমিটি (বিকেটিসি)। কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, দেবভূমির পবিত্রতা ও প্রাচীন ঐতিহ্য রক্ষায় আসন্ন বোর্ড সভায় এই প্রস্তাব পাস হতে পারে। বিজেপি সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো মন্দিরের ধর্মীয় গুরুত্ব ও সাংস্কৃতিক সত্তা অক্ষুণ্ণ রাখা।

আগামী তীর্থযাত্রার মরশুম থেকেই এই নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে শীতকালীন বিরতি চললেও ২৩ এপ্রিল বদ্রীনাথের দরজা খুলবে এবং মহা শিবরাত্রিতে কেদারনাথের দিনক্ষণ ঘোষিত হবে। বিকেটিসি-র মতে, পূর্ববর্তী সরকারের আমলে লঙ্ঘিত হওয়া ধর্মীয় শিষ্টাচার পুনরায় ফিরিয়ে আনতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *