লেটেস্ট নিউজ

১০ বছরের জেল, তবুও অনড় মানবাধিকার কর্মী ইমান মাজারি: তোপ দাগলেন পাক সেনার বিরুদ্ধে – এবেলা

এবেলা ডেস্কঃ

ইসলামাবাদ: পাক সেনার রক্তচক্ষু উপেক্ষা করেও নিজের অবস্থানে অনড় ৩২ বছর বয়সি মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান মাজারি। ‘দেশবিরোধী’ পোস্ট করার অভিযোগে ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড দিলেও দমে যেতে নারাজ তিনি। সাজা ঘোষণার পর পাক সেনাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইমান স্পষ্ট জানিয়েছেন, জেলবন্দি করে তাঁর কণ্ঠরোধ করা যাবে না। পাকিস্তানের অন্যতম কট্টর সেনা সমালোচক হিসেবে পরিচিত এই তরুণীর সাজা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *