লেটেস্ট নিউজ

মাঘের শুরুতেই উধাও শীত? জানুন আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

মাঘের শুরু থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেও তাপমাত্রা বাড়ার এই ধারা অব্যাহত থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরে পৌঁছালেও মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রায় এখনই বড় কোনো পরিবর্তনের আভাস নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীত কমলেও ভোরের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে এখনই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। দার্জিলিং ও জলপাইগুড়িসহ উত্তরের জেলাগুলোতে আগামী চারদিন কুয়াশার দাপট চলবে এবং সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *