লেটেস্ট নিউজ

নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃত ৩, ধ্বংসস্তূপে চলছে নিখোঁজদের সন্ধান – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার নাজিরাবাদে একটি থার্মোকল গুদামে রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তে সেই আগুন পাশের একটি অনলাইন স্টোরের গুদামেও ছড়িয়ে পড়ে। সোমবার সকালে বারুইপুরের পুলিশ সুপার ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এলেও এখনও পকেট ফায়ার নেভানোর কাজ চলছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, বেশ কয়েকজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও দমকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *