লেটেস্ট নিউজ

স্বজন হারানোর শোক যুবরাজের, ক্রিকেট বিশ্বে নক্ষত্রপতন! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ইন্দরজিৎ সিং বিন্দ্রা ৮৪ বছর বয়সে পরলোকগমন করেছেন। তার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং। মোহালি স্টেডিয়ামের রূপকার ও দক্ষ এই প্রশাসকের মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

স্মৃতিচারণ করতে গিয়ে যুবরাজ জানান, বিন্দ্রার দূরদর্শিতা ও অবদান তাকে ছোটবেলা থেকেই অনুপ্রাণিত করেছে। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করা বিন্দ্রা ১৯৮৭ ও ১৯৯৬ বিশ্বকাপ আয়োজনেও পালন করেছিলেন অগ্রণী ভূমিকা। পাঞ্জাব ক্রিকেটের এই অবিসংবাদিত নেতার বিদায়ে একটি যুগের অবসান হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *