লেটেস্ট নিউজ

কলকাতায় চড়ছে তাপমাত্রার পারদ, বিদায় নিচ্ছে শীত? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় ফের একবার ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। সরস্বতী পুজোর সময় সাময়িক ঠান্ডা অনুভূত হলেও, উৎসবের রেশ কাটতেই তিলোত্তমায় গরম বাড়তে শুরু করেছে। বর্তমানে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের উপরেই অবস্থান করছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকতে পারে। শীতের আমেজ ফিকে হয়ে আসায় এখন থেকেই বসন্তের উষ্ণতা টের পাচ্ছেন রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *