লেটেস্ট নিউজ

অভিষেকের ব্যাটে কি স্প্রিং? কিউয়ি ক্রিকেটারদের কাণ্ড ভাইরাল – এবেলা

এবেলা ডেস্কঃ

গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১০ ওভারে লক্ষ্যমাত্রা ছুঁয়ে একপেশে জয় তুলে নিল ভারত। ওপেনার অভিষেক শর্মার অতিমানবিক ব্যাটিংয়ে ৮ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন এই তরুণ তুর্কি।

অভিষেকের ২০ বলে ৬৮ রানের টর্নেডো ইনিংস দেখে অবাক হয়ে যান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ম্যাচ শেষে কিউয়ি তারকা ডেভন কনওয়ে ও জেকব ডাফি মজা করে অভিষেকের ব্যাট পরীক্ষা করতে শুরু করেন। ব্যাটে স্প্রিং লুকানো আছে কি না, তা নিয়ে কিউয়ি শিবিরের এমন বিস্ময়মাখা মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *