বক্স অফিসে ‘বর্ডার ২’-এর তাণ্ডব: তিন দিনেই আয়ের পাহাড়! – এবেলা
এবেলা ডেস্কঃ
মুক্তির প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে ঝড় তুলেছে যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার ২’। গত তিন দিনে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৬৭ কোটি টাকা। সানি দেওল অভিনীত এই ছবিটি শুধুমাত্র ভারতের বাজার থেকেই ১২১ কোটি টাকা নেট সংগ্রহ করেছে, যা ২০২৬ সালের প্রথম হিন্দি ছবি হিসেবে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করার রেকর্ড।
রবিবার ৫৪.৫০ কোটি টাকা আয় করে ছবিটি সানি দেওলের আগের সিনেমা ‘জাত’-এর আজীবন আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। রিপাবলিক ডে-র ছুটিকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে বিশ্বব্যাপী আয় ২০০ থেকে ২৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ট্রেড বিশ্লেষকেরা। সানি দেওল ও বরুণ ধাওয়ানের এই দাপুটে পারফরম্যান্সে বুঁদ দর্শকরা।

