সুপ্রিম নির্দেশ অমান্য? রাজ্যের সর্বত্র পৌঁছাল না ভোটার তালিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশনা সত্ত্বেও রাজ্যের সব ব্লক, পঞ্চায়েত বা পুরসভা কার্যালয়ে ভোটারদের অসঙ্গতিপূর্ণ ও নো-ম্যাপিং তালিকা টানানো সম্ভব হয়নি। নিয়মানুযায়ী বিডিও অফিস এবং কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে এই তালিকা প্রদর্শন বাধ্যতামূলক ছিল। প্রশাসনের এমন ব্যর্থতায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
গতকালের নির্ধারিত সময়ের মধ্যে অনেক স্থানে তালিকা ঝুললেও বড় একটি অংশ এখনও বাকি রয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন থাকা সত্ত্বেও কেন সব জায়গায় তথ্য পৌঁছাল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশাসনিক গাফিলতির ফলে তালিকার অসঙ্গতি সংশোধনে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

