লেটেস্ট নিউজ

SIR আতঙ্ক! হিঙ্গলগঞ্জে পরিবারের ৩ জনের নামে শুনানির নোটিশ আসায় মৃত্যু বৃদ্ধের – এবেলা

এবেলা ডেস্কঃ

হিঙ্গলগঞ্জের ১২১ নম্বর বুথের বাসিন্দা ৭১ বছর বয়সী আজগর বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। পরিবারের দাবি, স্ত্রী ও পুত্রসহ তিনজনের নামে এসআইআর (SIR) শুনানির নোটিশ আসায় চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। রবিবার রাতে অসুস্থ বোধ করার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে এবং আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রাজ্যে এসআইআর শুনানিকে কেন্দ্র করে গত আড়াই মাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮-এ। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকের নতুন করে শুনানি হচ্ছে বলে অভিযোগ। সাম্প্রতিককালে শীতলকুচি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এ ধরনের মৃত্যুর খবর আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই প্রক্রিয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে মৃত্যু ও আত্মহত্যার মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *