লেটেস্ট নিউজ

ভারত-ইইউ ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: আজই কি সেই মাহেন্দ্রক্ষণ? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘ প্রতীক্ষিত ‘মেগা’ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) ঘোষণার দোরগোড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে ইউরোপীয় কমিশনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন। ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক নীতি পরিবর্তনের আবহে এই চুক্তি কেবল বাণিজ্য নয়, বরং প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রেও ভারত-ইইউ সম্পর্কের নতুন কৌশলগত মোড় ঘোরাবে বলে মনে করা হচ্ছে।

এই চুক্তির ফলে প্রায় ২০০ কোটি মানুষের বিশাল বাজার তৈরি হবে, যা বিশ্বের মোট জিডিপির এক-চতুর্থাংশ। এর মাধ্যমে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও উন্নত প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা গভীর হবে। ইইউ-এর ১৫০ বিলিয়ন ইউরোর ‘সেফ’ প্রকল্পে ভারতের অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হওয়ায় বিশ্ব রাজনীতিতে দিল্লির গুরুত্ব বহুগুণ বাড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *