লেটেস্ট নিউজ

আনন্দপুরে মোমো কো ম্পা নির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার ১০ দেহাংশ, নিখোঁজ ২০ – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে একটি মোমো কো ম্পা নির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দশটি দগ্ধ দেহাংশ উদ্ধার করা হয়েছে। রবিবার গভীর রাতের এই ঘটনায় ২০ জন নিখোঁজ বলে থানায় ডায়েরি করেছে তাঁদের পরিবার। ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি; দাহ্য পদার্থ মজুত থাকায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে।

উদ্ধার হওয়া দেহাংশগুলো মানুষের কি না, তা নিশ্চিত করতে ফরেন্সিক ও ভিসেরা পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে। বারুইপুর পুলিশ জেলা সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। নিখোঁজদের ফিরে পাওয়ার আশায় স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ। ১২টি ইঞ্জিন ব্যবহার করেও ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *