আজ বঙ্গে নীতিন নবীন – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথমবার দু’দিনের বঙ্গ সফরে আসছেন নীতিন নবীন। মঙ্গলবার ও বুধবার রাজ্য নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠক করবেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে চাঙ্গা করাই তাঁর এই সফরের প্রধান লক্ষ্য। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবং সাংগঠনিক ফাঁকফোকর ভরাট করতে আজ থেকেই ময়দানে নামছেন এই হেভিওয়েট নেতা।

