লেটেস্ট নিউজ

বিডিও বরখাস্ত: কমিশনের নজিরবিহীন অ্যাকশন! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধনে গাফিলতি ও নিয়ম বহির্ভূতভাবে ১১ জন কর্মীকে নিয়োগের অভিযোগে বসিরহাট-২ ব্লকের বিডিও সুমিত্র প্রতিম প্রধানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কমিশন ওই কর্মকর্তার অধীনে হওয়া সমস্ত শুনানি অবৈধ ঘোষণা করে তা পুনরায় করার নির্দেশ দিয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং অনিয়ম রুখতে কড়া বার্তা দিয়ে কমিশন জানায়, দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের জেল ও জরিমানাও হতে পারে। এই নিয়ে রাজ্যে মোট পাঁচজন কর্মকর্তাকে একই অভিযোগে শাস্তির মুখে পড়তে হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *