লেটেস্ট নিউজ

‘ভারতের মানচিত্র বদলে দেব’, জঙ্গি মঞ্চ থেকে ফাঁস পাকিস্তানের নতুন ষড়যন্ত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

অপারেশন সিন্দুরে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান আবারও সন্ত্রাসবাদের পথে ভারতকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পাকিস্তানি সেনাবাহিনী এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর আঁতাঁতের নতুন প্রমাণ সামনে এসেছে, যেখানে প্রকাশ্য মঞ্চ থেকে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে।

জমাট-উদ-দাওয়া (JuD) এবং লস্কর-ই-তৈবা (LeT)-র শীর্ষ নেতারা ভারতকে কেবল ফাঁকা হুমকিই দেয়নি, বরং পাকিস্তানি সেনাবাহিনীর প্রকাশ্য সমর্থনের দাবিও করেছে। এই মন্তব্যগুলো আবারও পাক সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রশ্ন তুলে দিয়েছে।

জঙ্গিদের মুখে পাক সেনার কীর্তি

রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানে একটি জঙ্গি সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ কাসুরি এবং হাফিজ সাইদের ঘনিষ্ঠ আতাউল্লাহ ঘিলজাই উপস্থিত ছিল। ভিডিওতে তাদের স্বীকার করতে দেখা গেছে যে, পাকিস্তানি সেনাবাহিনী তাদের পূর্ণ সমর্থন দিচ্ছে।

‘ভারতের মানচিত্র বদলে দেব’

র্যালিতে আতাউল্লাহ ঘিলজাই বলে, “আমরা ভারতের মানচিত্র বদলে দিতে পারি এবং তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা ভারতের গভীর পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম। আমরা আমাদের আদর্শ রক্ষার জন্য পাক সেনার সঙ্গে সমন্বয় করছি। আমরা সেনা ও নেতাদের আমন্ত্রণ জানিয়েছি আমাদের পাশে বসে পাকিস্তানের আদর্শ রক্ষা করতে।”

‘মাদ্রাসায় প্রশিক্ষিত তালিবান স্টাইল যোদ্ধা চাই’

লস্কর কমান্ডার সাইফুল্লাহ কাসুরি রাজনীতিতে আসার ঘোষণা দিয়ে বলে, “মাদ্রাসার ছাত্ররা জিহাদের জন্য প্রস্তুত। আমাদের ডাক্তার বা ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই; শরিয়া আইন কার্যকর করতে মাদ্রাসায় প্রশিক্ষিত তালিবান স্টাইল যোদ্ধা দরকার।”

অপারেশন সিন্দুরের পর ষড়যন্ত্রের ছক

নিরাপত্তা সংস্থাগুলোর মতে, অপারেশন সিন্দুরে ব্যর্থ হওয়ার পর আসিম মুনিরের নেতৃত্বাধীন পাক সামরিকতন্ত্র ভারতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। কর্মকর্তাদের ধারণা, পাকিস্তানের অভ্যন্তরীণ অসন্তোষ থেকে জনগনের নজর ঘোরাতেই কাশ্মীরকে কেন্দ্র করে এই উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *