লেটেস্ট নিউজ

গোবিন্দ কি ‘সুগার ড্যাডি’? সুনীতার বিস্ফোরক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা অভিযোগ করেন, গোবিন্দ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত এবং অল্পবয়সী মেয়েরা অর্থের লোভে তাকে ‘সুগার ড্যাডি’ হিসেবে ব্যবহার করছে। সুনীতার দাবি, কেরিয়ার গড়তে অনেক মেয়ে এখন ধনী ও পরিচিত ব্যক্তিদের টার্গেট করে ব্ল্যাকমেল করছে।

অন্যদিকে, ৬৩ বছর বয়সী গোবিন্দ স্ত্রীর এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। অভিনেতার মতে, তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। এমনকি এই চক্রান্তে তার স্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন। এই ঘটনায় বর্তমানে টলিপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *