লেটেস্ট নিউজ

অনলাইন হোটেল বুকিংয়ে সাবধান! পর্দাফাঁস বড় চক্রের, গ্রেফতার মূল পাণ্ডা – এবেলা

এবেলা ডেস্কঃ

অনলাইনে নামী হোটেলের ভুয়ো ওয়েবসাইট খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুণে থেকে এক ওয়েব ডেভেলপারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃত হুজাইফা শাব্বির দরবার আন্তর্জাতিক ডোমেন ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। তদন্তে জানা গেছে, এই চক্রটি দেশের প্রায় ৮৩ জনের কাছ থেকে ১৩ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে।

বেহালার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ডিজিটাল আইপি অ্যাড্রেস ট্র্যাক করে অভিযুক্তের হদিস পায়। তল্লাশিতে ল্যাপটপ, পেন ড্রাইভসহ একাধিক তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *