৩২ ঘণ্টা পর আনন্দপুরে দমকলমন্ত্রী, কেন এত দেরি? – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের দগ্ধ গোডাউনে অগ্নিকাণ্ডের ৩২ ঘণ্টা পর ঘটনাস্থল পরিদর্শনে গেলেন দমকলমন্ত্রী সুজিত বসু। প্রজাতন্ত্র দিবসের ব্যস্ততার কারণেই আসতে দেরি হয়েছে বলে দাবি তার। মন্ত্রী জানান, ৩৫ হাজার বর্গফুটের ওই গোডাউনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পকেট ফায়ারের আশঙ্কায় দমকল মোতায়েন রয়েছে।
বিরোধী শিবিরের প্রশ্নের মুখে মন্ত্রী জানান, তিনি কন্ট্রোল রুমের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। জলাভূমি বুজিয়ে তৈরি এই গোডাউনে কীভাবে দাহ্য পদার্থ মজুত ছিল, তা খতিয়ে দেখতে ফরেনসিক তদন্ত ও এফআইআর-এর নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার অডিট হয়েছিল কি না, সেটিও এখন প্রশাসনের নজরে।

