লেটেস্ট নিউজ

মোনালির গানেই কি ভরবে মাঠ? দুর্গাপুরে মেলার প্রচারে সরব বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের প্রথম বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আজ দুর্গাপুরে কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের প্রচারার্থে আয়োজিত ‘কমল মেলা’র উদ্বোধন করবেন তিনি। তবে মেলার ভিড় টানতে দলের অফিসিয়াল ফেসবুক পেজে সংগীতশিল্পী মোনালি ঠাকুরের অনুষ্ঠানের জোরদার প্রচার চালানো নিয়ে খোদ দলের অন্দরেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে নীতীন নবীনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মেলা উদ্বোধনের পাশাপাশি তিনি রাজ্য কোর কমিটি এবং স্থানীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন। তবে রাজনৈতিক কর্মসূচির প্রচারে বিনোদন জগতের তারকাকে ব্যবহারের কৌশল নিয়ে তীব্র আলোচনা চলছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *