লেটেস্ট নিউজ

ভারত-ইইউ ঐতিহাসিক চুক্তি: খেপে লাল ট্রাম্প প্রশাসন! – এবেলা

এবেলা ডেস্কঃ

৭৭তম প্রজাতন্ত্র দিবসে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি। প্রধানমন্ত্রী মোদী একে ‘সকল চুক্তির জননী’ হিসেবে অভিহিত করেছেন। বাণিজ্য, নিরাপত্তা ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই চুক্তিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, ভারতের মাধ্যমে রাশিয়ার জ্বালানি কিনে ইউরোপ নিজেদের বিরুদ্ধেই যুদ্ধ করছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই চুক্তির ফলে ক্ষুব্ধ হয়ে ইউরোপের তীব্র সমালোচনা করেছে ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *