লেটেস্ট নিউজ

ফেব্রুয়ারিতে চার রাজযোগের খেল! ৫ রাশির ঘরে উপচে পড়বে টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের ফেব্রুয়ারি মাস জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশিতে সূর্য, বুধ, শুক্র ও মঙ্গলের মিলনে তৈরি হচ্ছে চারটি শক্তিশালী রাজযোগ— বুধাদিত্য, লক্ষ্মী-নারায়ণ, শুক্রাদিত্য এবং আদিত্য-মঙ্গল যোগ। এই ‘চতুর্গ্রহী’ যোগের প্রভাবে আগামী মাসে ভাগ্যের শিখরে থাকবেন ৫ রাশির জাতকরা।

মেষ রাশি

ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতকদের সামনে আয়ের একাধিক পথ খুলে যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ প্রবল। যারা নতুন চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এই মাসটি সেরা সুযোগ নিয়ে আসবে।

মিথুন রাশি

ভাগ্যের জোড়ে আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন মিথুন রাশির জাতকরা। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের তরফে আর্থিক সাহায্য পাবেন। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে এবং ধর্মীয় ভ্রমণের যোগ রয়েছে।

তুলা রাশি

একাধিক রাজযোগের সুফল পাবেন তুলা রাশির জাতকরা। ব্যবসায়িক ক্ষেত্রে বড়সড় লাভের মুখ দেখবেন। রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের প্রভাব-প্রতিপত্তি বাড়বে। সন্তান লাভের সুখবর পেতে পারেন বিবাহিত দম্পতিরা।

মকর রাশি

ফেব্রুয়ারি মাসে মকর রাশির জাতকদের আয় একধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। সঞ্চিত সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ মিটে যেতে পারে।

কুম্ভ রাশি

যেহেতু কুম্ভ রাশিতেই এই চার গ্রহের মিলন ঘটছে, তাই সবচেয়ে বেশি লাভবান হবেন এই রাশির জাতকরাই। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং আটকে থাকা সমস্ত কাজ এই মাসে সম্পন্ন হবে। সামাজিক ও পেশাগত জীবনে অভাবনীয় উন্নতির যোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *