রাজীব কুমারের উত্তরসূরি কে? পুলিশের ডিজি নিয়োগে তুঙ্গে আইনি লড়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য পুলিশের পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে আইনি জটিলতা চরম রূপ নিয়েছে। রাজীব কুমারের অবসরের ঠিক মুখেই ট্রাইবুনালের দেওয়া সময়সীমা সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইউপিএসসি। কমিশনের দাবি, ক্যাটের এই নির্দেশ সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশিকার পরিপন্থী।
আগামী ৩১ জানুয়ারি রাজীব কুমারের অবসরের কথা। রাজ্য সরকার ইতিমধ্যে আটজন আইপিএস অফিসারের নামের তালিকা দিল্লিতে পাঠালেও আইনি জটে ঝুলে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবারের মধ্যে তিনজনের প্যানেল পাঠানোর কথা থাকলেও ইউপিএসসি-র এই পদক্ষেপের ফলে স্থায়ী ডিজি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

