ইরান ইস্যুতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি সংযুক্ত আরব আমিরশাহীর – এবেলা
এবেলা ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সাফ জানিয়ে দিল, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা অংশ নেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়ে আমিরশাহীর বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে যে, ইরানের ওপর হামলার উদ্দেশ্যে তাদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।
বর্তমানে ইরানের খামেনেই সরকারকে চাপে রাখতে পশ্চিম এশিয়ার জলসীমায় মার্কিন নৌবহর অবস্থান করছে। এই উত্তপ্ত আবহে UAE-র এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইরানের সাথে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমিরশাহী স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোনোভাবেই যুদ্ধ বা সংঘাতের পক্ষ নেবে না।

