ইউজিসির নয়া বৈষম্যবিরোধী নীতি ঘিরে তোলপাড় দেশ! তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
উচ্চশিক্ষায় জাতিগত বৈষম্য রুখতে প্রতিটি প্রতিষ্ঠানে ‘ইক্যুয়াল অপরচুনিটি সেন্টার’ গঠন বাধ্যতামূলক করেছে ইউজিসি। ১৫ জানুয়ারির এই নির্দেশিকা অনুযায়ী, নিয়ম অমান্য করলে ফান্ড বন্ধ ও স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তদারকির দায়িত্বে থাকা ‘ইক্যুইটি কমিটি’র প্রধান হবেন প্রতিষ্ঠান প্রধান নিজেই।
এই গাইডলাইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছে বিভিন্ন উচ্চবর্ণের সংগঠন। তাদের অভিযোগ, এই আইনের অপব্যবহার করে শিক্ষক ও পড়ুয়াদের মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। উত্তর ভারতে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ায় ২০২৭ সালের নির্বাচনের আগে বিষয়টি এখন বড়সড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

