লেটেস্ট নিউজ

এসআইআর জটিলতায় আরও এক প্রাণহানি: উত্তাল বানারহাট! – এবেলা

এবেলা ডেস্কঃ

জলপাইগুড়ির বানারহাটে মেয়ের নথিপত্র সংক্রান্ত এসআইআর (SIR) জটিলতায় প্রাণ হারালেন ৬৮ বছর বয়সি রবীন্দ্রনাথ সাহা। পরিবারের অভিযোগ, মেয়ের নামের বানান ভুল সংশোধন ও নতুন করে শুনানির নোটিশ পাওয়ায় প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন তিনি। সোমবার সরকারি দপ্তরে দিনভর দৌড়ঝাঁপ করার পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় গয়েরকাটা এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। সামান্য আইনি জটিলতা ও সরকারি প্রক্রিয়ার হয়রানি কীভাবে একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *