মাদার অব অল ডিলস: ট্রাম্পের শুল্ক-হুঁশিয়ারির মাঝেই মোদীর বড় চাল – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত হওয়ার পথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে ‘মাদার অব অল ডিলস’ আখ্যা দিয়ে জানান, এটি বিশ্ব জিডিপির প্রায় ২৫ শতাংশ কভার করবে। নাম না করে মার্কিন শুল্ক-নীতির পাল্টায় তিনি আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি যৌথ দায়বদ্ধতার ওপর জোর দেন।
এই চুক্তির ফলে ভারতের বস্ত্র, গয়না ও চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই চুক্তির কড়া সমালোচনা করে রাশিয়ার সঙ্গে ভারতের তেলের কারবারের প্রসঙ্গ টেনেছেন। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি ও বাণিজ্যের টানাপোড়েনে ভারতের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

