লেটেস্ট নিউজ

উত্তর সিকিমে পর্যটনের জোয়ার: লাচুংয়ে রেকর্ড পর্যটক, দ্রুত খুলছে লাচেন – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়াবহ বিপর্যয় কাটিয়ে ছন্দে ফিরছে উত্তর সিকিম। টুং-নাগা সড়ক উন্মুক্ত হওয়ার পর লাচুংয়ে প্রতিদিন প্রায় ৪০০ পর্যটকবাহী গাড়ি প্রবেশ করছে। সিকিম ওয়েলফেয়ার কমিশনের চেয়ারম্যান নিম শেরিং লেপচা জানিয়েছেন, বর্তমানে রাস্তার অবস্থা অত্যন্ত উন্নত এবং পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক রয়েছে।

বিপর্যয় পরবর্তী পুনর্বাসনের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। ক্ষতিগ্রস্ত ১২৫টি পরিবারকে গ্যাংটকে স্থায়ী জমি ও ঘর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, তারাম চু নদীর ওপর সেতু নির্মাণ শেষ হলে আগামী ফেব্রুয়ারিতেই খুলে দেওয়া হবে লাচেন রুট। দীর্ঘ প্রতীক্ষার পর পাহাড়ের পর্যটন অর্থনীতি আবারও প্রাণ ফিরে পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *