লেটেস্ট নিউজ

বক্স অফিসে সানি দেওলের তাণ্ডব: চার দিনেই ২০০ কোটির দোরগোড়ায় ‘বর্ডার ২’! – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রজাতন্ত্র দিবসের ছুটিতে বক্স অফিসে ইতিহাস গড়ল সানি দেওল অভিনীত ‘বর্ডার ২’। মুক্তির চতুর্থ দিনে রেকর্ড ৫৯ কোটি টাকা আয় করে ছবিটি এখন ১৯৪ কোটির দোরগোড়ায়। বিশ্বব্যাপী এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২৩৬.২০ কোটি টাকায়, যা চলতি বছরের অন্যতম বড় সাফল্য।

এই জয়রথে ‘বর্ডার ২’ শাহরুখ খানের ‘পাঠান’ এবং খোদ সানি দেওলের ‘গদর ২’-এর চতুর্থ দিনের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি দক্ষিণ ভারতীয় সিনেমা ‘রাজা সাব’ এবং রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-কেও আয়ের নিরিখে টেক্কা দিয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছে এই ব্লকবাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *