লেটেস্ট নিউজ

আনন্দপুরে বিভীষিকা: রাজ্যে কি প্রশাসন নেই? প্রশ্ন শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রশাসনের চরম গাফিলতি ও অব্যবস্থা প্রকাশ্যে এসেছে। ৪২ ঘণ্টা পার হলেও মৃত্যু ও নিখোঁজের সঠিক সংখ্যা নিয়ে কাটেনি ধোঁয়াশা। অভিযোগ উঠেছে, জলাশয় বুজিয়ে গড়ে তোলা ওই বিপজ্জনক গোডাউনে অগ্নি নির্বাপণের ন্যূনতম ব্যবস্থা ছিল না। অডিটের অভাব এবং অবৈধ কর্মকাণ্ড চললেও নীরব ছিল প্রশাসন।

এই ঘটনাকে ‘ম্যান মেড ট্রাজেডি’ আখ্যা দিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে, রাজ্যে বর্তমানে ‘নো গভর্নমেন্ট’ পরিস্থিতি বিরাজ করছে। তালাবদ্ধ দাহ্য পদার্থের গুদামে শ্রমিকদের আটকে রাখার মতো অমানবিক গাফিলতির দায় নিয়ে তিনি সরকারের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *