দুর্গাপুরে আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার: ঘাতক স্বামী? – এবেলা
এবেলা ডেস্কঃ
দুর্গাপুর ইস্পাত কারখানার আয়া ছবি দাসের (৫৫) কঙ্কালসার দেহ একটি পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয়েছে। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিঃসন্তান এই দম্পতির মধ্যে টাকা-পয়সা নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহের দুর্গন্ধ আড়াল করতে লাশের ওপর লবণ ছড়ানো হয়েছিল। খুনের অভিযোগে মৃতার বেকার স্বামী প্রদীপ চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করেছে। রহস্যমৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

