সুস্থ থাকতে আদার ম্যাজিক! জানুন অজানা গুণাগুণ – এবেলা
এবেলা ডেস্কঃ
আদাতে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য। এটি বমি বমি ভাব ও বদহজম দ্রুত উপশমে কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত ১ থেকে ২ গ্রাম আদা সেবন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের প্রয়োজনীয়তা কমাতে সাহায্য করে।
এছাড়া আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান মাসিকের ব্যথা ও উচ্চ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। প্রতিদিন আদা সেদ্ধ জল পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং অন্ত্রের চাপ কমে কোষ্ঠকাঠিন্য দূর হয়। নিয়মিত কাঁচা আদা সেবন এমনকি ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়ক।

