চিতার কপালে চুমু খেলেন সৌম্যদীপ! নেটপাড়ায় তুঘলকি কাণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
থাইল্যান্ড ভ্রমণে গিয়ে বন্য জন্তুদের সঙ্গে রোমাঞ্চকর সময় কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, এই অভিনেতা নির্ভয়ে একটি চিতার কপালে চুমু খাচ্ছেন। শুধু তাই নয়, বাঘের শাবক এবং রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গেও তাকে অত্যন্ত সাবলীলভাবে সময় কাটাতে দেখা গেছে।
পর্দার ‘স্বয়ম্ভু’-র এমন দুঃসাহসিক ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। এর আগে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকেও সাপের সাথে এমন পশুপ্রেম দেখাতে দেখা গিয়েছিল। সৌম্যদীপের এই সাহসিকতায় মুগ্ধ অনুরাগীরা কমেন্ট বক্সে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বন্য প্রাণীদের প্রতি তাঁর এই অকৃত্রিম ভালোবাসা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

