লেটেস্ট নিউজ

WPL ২০২৬: স্মৃতি-সোফিদের টপকে ন্যাট স্কিভারের ইতিহাস – এবেলা

এবেলা ডেস্কঃ

উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) ইতিহাসে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার ন্যাট স্কিভার-ব্রান্ট। ভাদোদরায় আরসিবির বিরুদ্ধে ম্যাচে ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ওপেনার হেইলি ম্যাথিউজের সাথে গড়েন ১৩১ রানের অনবদ্য পার্টনারশিপ।

ম্যাচ শেষে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্কিভার। তাঁর এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে বড় জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। হেইলি ম্যাথিউজের প্রত্যাবর্তনে ৫৬ রানের লড়াকু ইনিংসও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *