লেটেস্ট নিউজ

ভারত-ইইউ বাণিজ্য চুক্তি: ৬.৪১ লক্ষ কোটির রপ্তানি বাজার হাতের মুঠোয় – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ায় একে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের জন্য ইউরোপের ২৭টি দেশের বাজার উন্মুক্ত হচ্ছে। প্রায় ৯৯ শতাংশেরও বেশি দেশীয় পণ্য সেখানে অগ্রাধিকার পাবে, যা ভারতের বিশ্ববাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা করবে।

এই কৌশলগত অংশীদারিত্বের ফলে প্রায় ৬.৪১ লক্ষ কোটি টাকার রপ্তানি সুযোগ তৈরি হবে। বিশেষ করে টেক্সটাইল, চামড়া ও গয়না শিল্পের মতো শ্রমনিবিড় খাতগুলো সরাসরি উপকৃত হবে। এটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে আরও ত্বরান্বিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *