আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা সরকারের – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের নাজিরাবাদে ডেকরেটর্স গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ও নিখোঁজদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই সহায়তার কথা জানান। বর্তমানে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ সংশ্লিষ্ট গুদাম মালিককে জিজ্ঞাসাবাদ করছে।
ঘটনায় এখন পর্যন্ত আট জনের মৃত্যু নিশ্চিত করা হলেও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। রবিবারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কিছু অংশে ধোঁয়া দেখা যাচ্ছে। পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না এবং জলাভূমি ভরাট করে বেআইনিভাবে গুদামটি তৈরি হয়েছিল কি না, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

