বিশ্বকাপের আগে তিলক বর্মাকে নিয়ে বড় দুশ্চিন্তা, ফিটনেস নিয়ে বাড়ছে ধোঁয়াশা – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়িয়ে ব্যাটার তিলক বর্মার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিসিসিআই জানিয়েছে, তলপেটে অস্ত্রোপচারের পর রিহ্যাব প্রক্রিয়ায় থাকা এই ক্রিকেটার এখনও ম্যাচ ফিট নন। ফলে নিউজিল্যান্ড সিরিজের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে গেছেন তিনি।
তিলক সরাসরি বিশ্বকাপে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় কাটছে না। আপাতত বিকল্প হিসেবে শ্রেয়স আইয়ারকে দলের সঙ্গে রাখা হয়েছে। বোর্ড চিকিৎসকদের সবুজ সংকেতের অপেক্ষায় থাকলেও শেষ মুহূর্তে টিম কম্বিনেশন পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

